জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

 অরবিন্দ রায় 

নরসিংদীতে  সকালে আবারও ভূমিকম্প অনুভূত  জনজীবন অস্হির হয়ে  পড়েছে।   বৃহস্পতিবার  সকাল  ৬.  ১৪  মিনিটে  ৪ দশমিক ১  মাএার এ ভূকম্পন অনুভূত হয়।  ভূমিকম্পের উৎপত্তি স্হল নরসিংদীর  । এ নিয়ে নরসিংদী পাঁচ বার ভূমিকম্প অনুভূত হয়। পাঁচ বারই ভূমিকম্পের উৎপত্তি স্হল ছিলো নরসিংদী। মুহূর্তে কেঁপে ওঠে মাটি। সকালের কয়েক সেকেন্ড ভূমিকম্পে মানুষের মধ্যে আতন্ক ছড়িয়ে পড়ে। 

সকালে ভূমিকম্পের সময়  কেউ গভীর ঘুমে, কোন শিশু স্কুলে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। বাবা অফিসে যাবার ব্যস্ত, মা রান্না নিয়ে ব্যস্ত,
  অনেক শিশু ঘুম ঙেঙ্গে কাঁন্না জুড়ে দেয়। অভিভাবকরা দিশেহারা হয়ে ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ে।
 মা বাবার মুখে উদ্বেগ, ছোটদের চোখে ভয়। 
 শনিবার রাত ৬ টা ৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্হল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে পলাশ  ঘোড়াশাল । ভৃ- পৃষ্ঠ থেকে  গভীরতা ১০ কিলোমিটার গভীরতা ছিল। ভূমিকম্পের মাএা ছিল ৩ দশমিক ৭।  মুহূর্তেই মানুষ  দৌড়ে রাস্তায় বের হয়ে আসে। 
২২ নভেম্বর শনিবার ১০ টা ৩৬ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাএা ছিল ৩ দশমিক ৩ । উৎপত্তির স্হল নরসিংদীর পলাশ। 
নরসিংদী  ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূকম্পনের উৎপত্তি নরদিংসদীর মাধবদীতে। ভূমিকম্পে মানুষের মনে ভয় রেখে গেছে। অনেক পরিবার  কয়েক রাত  আতন্কে ঘুমাতে পারেননি । 
পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলা রানী শাখারী  জানান, সকালে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। মেয়ে চিৎকার দিয়ে বলল মা ভূমিকম্প হচ্ছে। আমার শরীর কেঁপে উঠল। ঘুমে থাকা ছেলেকে ডেকে নিচে নেমে আসি। ভয় আর আতঙ্কে আমার বুকটা কাপছে। 
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জানান, আমার এসএসসির নির্বাচনী পরীক্ষা চলেছে। সকালে চেয়ারে বসে পড়ার সময় দেখি চেয়ার, টেবিল ও শরীর কেঁপে ওঠে। বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। 
 নরসিংদীবাসী  ভূমিকম্প আতন্কে দিন পার করছেন। কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও  লোক মুখে বিভিন্ন ধরনের গুজবের কথা শোনা যাচ্ছে। অনেকেই পরিবার বাসা ছেড়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছেন। সকালে ভূমিকম্পের পর থেকেই মানুষের মধ্যে ভয় আর আতন্ক বিরাজ করেছে। ভূমিকম্পের ফলে পলাশে মাটি ঘরে ফাটল দেখা দিয়েছে বলে জানা যায়। এ রির্পোট লেখা পর্যন্ত বড় ধরনের ক্ষয় ক্ষতি কোন খবর পাওয়া যায়নি। 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

1

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

2

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

3

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশা

4

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

5

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

6

রোয়াংছড়িতে নবগঠিত এনসিপি কমিটি সাংগঠনিক পরিচিত সভা

7

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

8

ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

9

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

10

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

11

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

12

মিনুর পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইছেন যুবনেতা আনারুল ও কাউসার

13

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

14

পোরশায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

15

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে

16

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

17

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

18

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল

19

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

20