জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শুভ বিবাহ

মাহমূদুল হাসান মাবরূর।।

মক্কাবাসীরা শামের পন্যবোঝাই কাফেলার আগমনে এগিয়ে গেল। এ কাফেলার জন্য তারা বহুদিন ধরে প্রতীক্ষা করছিল। মক্কা বাসীদের অভ্যাস ছিল; তেল, আটা, হরেক রকমের খাবারদাবার, বিভিন্ন রঙের কাপড়, দামী পোশাক যা শাম দেশে প্রসিদ্ধ ছিল, তা এই কাফেলার মাধ্যমে সংগ্রহ করতো।
সূর্য প্রায় অস্ত যাচ্ছে।সূর্যের আলোকরেখা দিগন্তের শেষ প্রান্তে হলুদ মরুভূমির বালির সাথে মিশে যাচ্ছে। আকাশের রং ছিলো রক্তিম বর্ণ। তখনই দূর থেকে কিছু ছায়া মূর্তি ও কাল্পনিক বস্তু চোখে পড়ে, ধীরে ধীরে শামের ফিরতি কাফেলার চিহ্ন ফুটে উঠেছে। কাফেলা মক্কা অভিমুখী প্রসিদ্ধ পথ ধরে এগিয়ে আসছে।
কাফেলার লোকজন দ্রুত ছুটে যায়, কাবার প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মূর্তি গুলোর তাওয়াফ করতে ও শাম দেশ থেকে উপাস্যদের জন্য আনা হাদিয়া ও কুরবানী পেশ করাতে। 
আবু তালিব কষ্টকর দীর্ঘ সফরের ক্লান্তি এবং দুর্বলতা সত্বেও, কাফেলার অন্যান্য লোকদের সাথে মূর্তিগুলোর দিকে ছুটে গেলেন। প্রত্যেক সফর শেষে যা করে আরবের লোকরা অভ্যস্ত ছিল সে নিয়ম-নীতি পালনের জন্য। 
আবু তালিব খুব বেশি অবাক হননি, যখন নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) লোকদের সাথে গিয়ে মূর্তিগুলোর থেকে বরকত গ্রহণ ও হাদিয়া পেশ করতে অস্বীকৃতি জানালেন। লোকেরা মূর্তিগুলোর সাক্ষাতে যেতে এবং নৈকট্য হতে যার পর নাই পীড়াপীড়ি করলো; কিন্তু তিনি সর্বদা মুখ ফিরিয়ে রাখতেন, মূর্তিগুলো নিয়ে ঠাট্টা করতেন, ওই সমস্ত লোকদের অজ্ঞতা দেখে রসিকতা করতেন,যারা নিজ হাতে সেগুলো বানাত তারপর আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে সেগুলোর পূজা করতো।
এভাবে কয়েক বছর কেটে গেল, নবীজিও ২০ বছর বয়সে উপনীত হলেন।একদিন ভয়ঙ্কর এক ঘটনা ঘটলো, মক্কার শান্ত ও শৃঙ্খল পরিবেশ তীব্র ও রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নিল, তাতে মক্কার অনেক তরুণ প্রাণ উৎসর্গ করল।
গোত্রগুলোর মাঝে প্রচন্ড যুদ্ধ চলতে থাকলো, এই যুদ্ধের নাম দিয়েছিল "হারবুল ফুজার" ; কারণ যুদ্ধের মাধ্যমে গোত্রগুলো মক্কার নিরাপত্তা নিয়ে সীমালংঘন করেছে।তার বিধি নিষেধকে বৈধ মনে করেছে যা আরব লোকদের নিকট ছিল পবিত্র।
মক্কার জ্ঞানীগণ বিষয়টি সংশোধন করতে চাইলেন এবং দাবানলের মত জ্বলেউঠা অগ্নিশিখার আগুন থেকে বাঁচানোর জন্য সমবেত হলেন।
কুরাইশের নেতৃবৃন্দ যুদ্ধগ্রস্থদের মাঝে মীমাংসার জন্য এবং বিবাদ কারীদের মধ্যে ফায়সালা করতে নতুন সন্ধির দিকে সকলকে আহবান জানালেন। যা ঐতিহাসিক ভাবে "হিলফুল ফুজুল" নামে পরিচিত।
মক্কার নেতাগণ এবং যুদ্ধকারী গোত্রের সর্দারগণ মক্কার সম্মানিত ব্যক্তি 'আব্দুল্লাহ ইবনে জুদা'নে'র ঘরে সমবেত হলেন। উপস্থিত নেতৃবৃন্দ আরব গোত্রগুলো থেকে এই শর্তের উপর চুক্তি নিলো: মক্কায় এবং মক্কার বাহিরে যাকে মাজলুম পাবে, তাকেই সাহায্য করবে, তাঁর থেকে জুলুম প্রতিহত করবে, জালিম থেকে তাঁর হক আদায় করবে। 
মক্কাবাসীরা কুরাইশ নেতাদের এই নতুন চুক্তিতে অনেক আনন্দিত হলো, যা মক্কা ও মক্কায় অবস্থানকারী অন্য গোত্রের জন্য নিরাপত্তা এবং শান্তির বার্তা নিয়ে আসবে। মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্বীয় চাচার সাথে এই চুক্তিতে উপস্থিত ছিলেন।তিনি জীবনভর তা নিয়ে গর্ব করতেন; কারণ তাতে ছিলো সহযোগিতা,সৎকর্ম,শান্তির নিদর্শন। এভাবেই শান্তি ও নিরাপত্তার পতাকা নতুন করে মক্কার ভূমিতে পতপত করে উড়তে লাগলো।
মক্কা আরব ব্যবসায়ী কাফেলা গুলোর কেন্দ্র ছিল।চাই কাফেলা ইয়ামান থেকে আগতকারী কাফেলা হোক কিংবা শামের উদ্দেশ্যে সফরকারী কাফেলা হোক। ফলে প্রসিদ্ধ বড় ব্যবসায়ীগণ উৎকৃষ্ট পণ্য বাজারে উঠাতে পাল্লা দিত। কবি-সাহিত্যিকগণ তাদের সুপ্ত প্রতিভা প্রকাশ করে প্রতিযোগিতা করত।
মক্কাবাসীদের কাছে বিরাট গুরুত্ব ছিল খেল-তামাশা এবং আনন্দ-বিনোদনের মজলিসের, তাতে প্রচুর সংখ্যক যুবক-বৃদ্ধরা উপস্থিত হতো। কিন্তু মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার সমবয়সী এবং সাথীদের থেকে পুরাই ভিন্ন ছিলেন, তিনি ছিলেন অনন্য-অতুলনীয়। ওই সমস্ত আনন্দের মজলিসে তাঁর মন একটুও টানতো না। যেমনি অন্যান্য যুবকদেরকে টানতো। তিনি উত্তম চারিত্রিক গুণাবলী ও নীতি-নৈতিকতায় সকলকে ছাড়িয়ে যান। তাই মানুষ তাকে 'আল-আমিন' বলে ডাকতো।
নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন ২৫ বছর বয়সে উপনীত হলেন, তখন তাঁর চাচা মক্কার মর্যাদাবান, ধনী, সাইয়্যিদা খাদিজা বিনতে খুয়াইলিত রাযি. এর সম্পদে ব্যবসার প্রস্তাব দেন।
তিনি প্রস্তাবে রাজি হয়ে বড় একটি কাফেলার সাথে শামে সফর করেন, তাঁর সাথে খাদিজা রাযি. এর গোলাম 'মাইসারা' ছিলেন, তিনি নবীজিকে দেখার পর থেকেই তাঁর সাথে হৃদয়ের বন্ধন তৈরি হয়ে গেল। প্রতিনিয়ত তাঁর সততা, আমানতদারিতা, উত্তম ব্যবহার দেখে তিনি মুগ্ধ হচ্ছিলেন, এই সফরে নবীজি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে লাভবান হন। 
'মাইসারা' সফরে নবীজির ব্যবহার, আমানতদারিতা, যা কিছুই দেখেছেন, তা বর্ণনা দেয়ার জন্য খাদিজার কাছে আসেন। মাইসারার বক্তব্য শুনে খাদিজার হৃদয়ে পরম ভালবাসা জন্মায়। তিনি নবীজিকে দেখার পর থেকে তার সাথে হৃদ্যতা এবং ভালোবাসা তৈরি হয়ে যায়। তিনি তাকে অনেক সম্মানিত করতে চাইলেন, শুধু এতটুকুই নয় তিনি তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তার সাথে বিবাহের প্রস্তাব পাঠাবেন।
খাদিজা রাযি. সীমাহীন খুশি হলেন যখন জানতে পারলেন মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে আগ্রহী, তিনি তাঁর চাচাদের সাথে খাদিজা রাযি.কে প্রস্তাব দেয়ার জন্য তাঁর ঘরে আগমন করলেন, খুব দ্রুত বিয়ের কাজ সম্পন্ন হল, তাদের বিবাহ মক্কাবাসী মন ভরে উদযাপন করলো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

1

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

2

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

3

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

4

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

5

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

7

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

8

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

9

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

10

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

11

বিচার বিভাগীয় সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত

12

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

13

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

14

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

15

ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা শামসুল হক গ্র

16

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

17

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

18

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

19

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

20