জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে দৈনিক পাঠক প্রবাহের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

কাজী আতিকুর রহমান।।

নড়াইল থেকে প্রকাশিত নতুন দৈনিক পত্রিকা ‘পাঠক প্রবাহ’-এর প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকালে পত্রিকার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জজ কোর্টের পিপি এবং নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে প্রধান কার্যালয় উদ্বোধন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ নূরুন্নবী সামদানী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক পাঠক প্রবাহ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম, এনটিভির সাংবাদিক ও নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি এম. মুনির চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির (টুকু), দৈনিক ডেসটিনি পত্রিকার সাব-এডিটর উত্তম সরকার।

অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক বলেন, সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সাংবাদিকতার প্রাণ। ‘পাঠক প্রবাহ’ সেই মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবেএই প্রত্যাশা করছি।
এম. এম. মাহবুবুর রশিদ লাবলু বলেন, এই পত্রিকার লক্ষ্য হবে মানুষের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সমাজে আলোকিত চিন্তার প্রবাহ সৃষ্টি করা।

বক্তারা আরও বলেন, বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। “সাংবাদিকতা কেবল খবর প্রকাশ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতা।”
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক পাঠক প্রবাহের উপদেষ্টা শেখ মোয়াজ্জেম হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক এম. সাদ্দাম হোসেন, নড়াইল কন্ঠের সাব এডিটর কাজী আনিসুজ্জামানসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলজিৎপুর ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান।
আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে দৈনিক পাঠক প্রবাহ তার যাত্রা শুরু করল গণজাগরণের নির্ভরযোগ্য জাগ্রত কন্ঠের ভিশন নিয়ে।###


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

1

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

2

সিলেটের শাহপরান এলাকায় উন্নয়নের অঙ্গীকার হাবিবুর রহমানের

3

ভোলায় নির্বাচনী সহিংসতা ও প্রশাসনিক নির্লিপ্ততার অভিযোগে জাম

4

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

5

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনে ১১ টি পদের বিপরীতে ৩৬ জন

6

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিয

7

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

8

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

9

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

10

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

11

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

12

দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

13

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

14

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

15

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

16

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

17

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

18

হাইমচরে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যো

19

হার্বস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট

20