জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নকলমুক্ত পরিবেশে মুকসুদপুরে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

নকলমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সকল কেন্দ্রে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন গোপালগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

তার সঙ্গে ছিলেন মুকসুদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তাসনিম আক্তার, মুকসুদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ লুৎফর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

জেলা প্রশাসক মহোদয় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন এবং শিক্ষকদের প্রতি দায়িত্ব পালনে সচেষ্ট থাকার আহ্বান জানান।

এ সময় বিভিন্ন কেন্দ্রের কক্ষ পরিদর্শন করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। তিনি বলেন, “পরীক্ষার পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে।”

স্থানীয় প্রশাসন, শিক্ষক, সাংবাদিক ও সচেতন অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এবারের এইচএসসি পরীক্ষায় মুকসুদপুর উপজেলায় প্রশংসনীয় পরিবেশ বিরাজ করছে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

1

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

2

মাদারীপুরে আ'লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়ে সব পদ

3

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

4

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

5

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

6

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

7

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

8

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

9

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

10

বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মতিউর রহমান এর জানাজা

11

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩

12

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

13

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসং

14

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

15

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

16

হাতীবান্ধায় ফসলি জমি ও নদীতীর থেকে অবাধে মাটি কাটা: হুমকিতে

17

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

18

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আহ্বান

19

আনোয়ারায় উদ্ধার দুই শিশুর বাবা পুলিশি হেফাজতে

20