আজ ( ২৭-০৬-২০২৫ শুক্রবার )ঢাকা জেলার ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু হয়েছে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) এই রথযাত্রা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতিকে আরো সুন্দরভাবে সম্পন্ন করার কাজে সহায়তা করেন।
এটি ৪০০ বছরেরও বেশি পুরনো একটি উৎসব, যা প্রতি বছর বাংলা পঞ্জিকার বৈশাখ মাসের শেষে অনুষ্ঠিত হয়। এই উৎসবে ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধব মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে পৌর এলাকার গোপনগরে যায় এবং সেখানে ৯ দিন থাকার পর আবার আগের জায়গায় ফিরে আসে।
ধামরাই রথযাত্রা বাংলাদেশের অন্যতম বিখ্যাত রথযাত্রা উৎসব। প্রতি বছর এই উৎসবে লাখ লাখ ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। রথটি মূলত কাঠ দিয়ে তৈরি এবং এতে লোহার চাকা ও কাঠের ঘোড়া ও সারথি রয়েছে। রথের ভেতরে দেব-দেবীর মূর্তি স্থাপন করা হয়। রথযাত্রা উপলক্ষে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়, যা এই উৎসবের অন্যতম আকর্ষণ।
এই বছর রথযাত্রার প্রস্তুতি হিসেবে রথটির সংস্কার ও সাজসজ্জার কাজ করা হয়েছে। রথের সামনে ও ভেতরে নতুন করে রং করা হয়েছে এবং প্রয়োজনীয় মেরামতের কাজও সম্পন্ন হয়েছে। যৌথ বাহিনীর তত্ত্বাবধানে রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রথযাত্রা মূলত শ্রীকৃষ্ণের মাসির বাড়ি অর্থাৎ মায়াপুরে যাত্রা এবং সেখানে ৭ দিন অবস্থানের পর আবার মূল মন্দিরে ফিরে আসার একটি উৎসব। এই উৎসবে ভক্তরা রথ টেনে নিয়ে যান এবং এই উপলক্ষে বিভিন্ন ধরনের লোকজ মেলারও আয়োজন করা হয় ।
মন্তব্য করুন