জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জ–৩ আসনে পৌর বিএনপির ব্যাপক নির্বাচনী মিছিল

 মো: জাকি উল্লাহ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৩ আসন (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় রায়গঞ্জ পৌর বিএনপির উদ্যোগে ব্যাপক নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনী প্রচারণা মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মজলুম জননেতা ভিপি আইনুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিলন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক‌‌‌ রোম বাদশা সরকার জীবন প্রমুখ।

মিছিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। বিশেষ করে বিভিন্ন পেশার ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধানের শীষ প্রতীক হাতে নিয়ে স্লোগানে স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে।

মিছিলটি রায়গঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। সার্বিক আয়োজনের দায়িত্বে ছিলেন রায়গঞ্জ পৌর বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ

1

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

2

বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজ

3

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

4

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

5

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

6

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

7

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

8

স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

9

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

10

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

11

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

12

নান্দাইলে মহান বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি’র প্রার্থীতা বাত

13

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

14

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

15

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

16

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

17

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

18

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

19

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

20