জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে বাড়ল ভোজ্যতেলের দাম (১৪ই অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে)

মো: মিরাজ শেখ।। 



দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬(ছয়) টাকা বেড়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়। এতদিন বিক্রি হয়েছিল ১৮৯ টাকায়।

অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ (আট) টাকা বেড়ে ১৭৭ টাকা হয়েছে।

একইসঙ্গে বেড়েছে পাম তেলের দামও, এখন প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এই দর কার্যকর হবে।

সোমবার (১৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন মূল্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়। সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সচিবালয়ে বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছে। ১৪ অক্টোবর (মঙ্গলবার) থেকে নতুন দাম কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

1

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

2

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

3

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

4

দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছে কিরগিজস্তানে আসা রেমিট

5

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

6

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

7

নরসিংদীতে ডা.আবুল কাশেম জুলহাস বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির

8

নরসিংদীর পলাশে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

10

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

11

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

12

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

13

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

14

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

15

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

16

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

17

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

18

সোনামসজিদ স্থলবন্দরে ভারত বাংলাদেশ ব্যবসায়ী যৌথ সভা অনুষ্ঠি

19

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

20