মনিরুল ইসলাম লায়ন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব রাজিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু,
আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যানারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আহ্বান জানানো হয় ও দেশের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও প্রার্থনা করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার সুস্থতা আমাদের সকলের কামনা। আমরা আল্লাহর কাছে তাঁর জন্য দ্রুত আরোগ্য কামনা করছি।”
অনুষ্ঠান শেষে দেশনেত্রীসহ সকল অসুস্থ ব্যক্তির আরোগ্য, জাতির শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলটি ৮নং রাজিবপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন