বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা উপজেলার মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এর উদ্যোগে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের পটুয়াখালী ৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মুহম্মদ শাহ আলম, সভাপতিত্ব করেন মাওলানা জাকির হোসেন আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমির , উপজেলা বায়তুল মাল সম্পাদক ও আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি এবং যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জামাতের নেতা মোঃ শাহ আলম বলেন তারা অসহায় ও দুস্থ মহিলাদের কোন টাকা পয়সা দিয়ে সাহায্য না করে সেলাই মেশিন দিয়ে সহযোগিতা করবেন এবং ভবিষ্যতে আরো দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন।
মন্তব্য করুন