জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্রতিবাদ সভা

 মোঃ মশিউর রহমান 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপি’র দীর্ঘদিনের মাঠের পরিক্ষীত ও ত্যাগী নেতাকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কর্মী-সমর্থকরা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার আমবাড়ী হাটে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভাটি আয়োজন করেন মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর কর্মী-সমর্থকবৃন্দ।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু। তিনি বলেন, দলের দুঃসময়ে মাঠে থেকে যারা ত্যাগ স্বীকার করেছে, 

তাদের মূল্যায়ন না হলে কর্মীদের মাঝে হতাশা দেখা দেবে।
সভায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মাহফুরার রহমান মানিক, আজিজার রহমান, আশরাফুল, রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ত্যাগী ও নিবেদিত নেতাদের মূল্যায়ন না হলে আগামী নির্বাচনে দলের সার্বিক প্রস্তুতি ও অবস্থান দুর্বল হতে পারে। তারা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সভায় বিএনপি’র বিপুল সংখ্যক স্থানীয় নেতা-কর্মী 

উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত 

রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

1

র‌্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

2

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

3

কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

5

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

6

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

7

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সেই হামলাকারীসহ দুই ছাত্রলীগকর্মী

8

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

9

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

10

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

11

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

12

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

13

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

14

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

15

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

16

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

17

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

18

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

19

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

20