জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু


  মো. মশিউর রহমান 

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু।
রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া, ভবানীপুর বাজার, হাবড়াহাটসহ বিভিন্ন হাটবাজার ও জনবহুল এলাকায় তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে কলস প্রতীকের পক্ষে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।
গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। এ সময় বাজারে আগত ক্রেতা-বিক্রেতা, পথচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু। পাশাপাশি তিনি ভোটারদের কাছে কলস প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার মানসিকতা নিয়ে। এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে নতুন করে অনুপ্রাণিত করছে। কলস প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে দিনাজপুর-৫ আসনকে একটি আদর্শ ও উন্নত জনপদে রূপান্তরিত করব।”
স্বতন্ত্র এই প্রার্থী আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোট ও দোয়া পেলে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায় ও এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন।

 

 

 


 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরের যুগিন্দায় মহুয়া ও রিপনের জমকালো শুভ পরিণয়: আনন্দঘ

1

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

2

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

3

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

4

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

5

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

6

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

7

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

8

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

9

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

10

গোয়ালন্দে এইচ এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স

11

মৌলভীবাজার কুলাউড়ার সোহেল আমেরিকায় আটলান্টিক সিটি কাউন্সিল ন

12

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

13

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

14

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

15

ঝিনাইদহে মধ্যরাতে ছাত্রলীগের মশাল মিছিল

16

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

17

বর্ষাকালে

18

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

19

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

20