জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পুলিশ সুপার

  মোঃ মশিউর রহমান

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।
১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা বলেন, “দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠানই নয়; এটি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও আলোকিত ভবিষ্যতের এক উজ্জ্বল প্রতীক। দীর্ঘ পঁচিশ বছরে এ প্রতিষ্ঠান যে সাফল্য, সুনাম ও গৌরব অর্জন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এখান থেকেই গড়ে উঠেছে অসংখ্য মেধাবী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক, যারা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।”
তিনি আরও বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার দিকে গুরুত্ব দিতে হবে।”
আইনশৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, “অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করতে পারলে একটি সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
বক্তব্যের শেষাংশে তিনি দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়ন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং রজতজয়ন্তী উৎসব উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির জন্য আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

1

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

2

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

3

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

4

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

5

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

6

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

7

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

8

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

9

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

10

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

11

‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদা

12

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

13

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

14

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

15

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

16

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

17

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

18

শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দ

19

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

20