জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুরে কৃষির নবযুগ

মোঃ মশিউর রহমান 
দেশের কৃষি উন্নয়নের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) দিনাজপুরের শহীদ বড় মাঠে একদিনেই শত শত সোনালীকা ট্রাক্টর কৃষকদের মাঝে হস্তান্তর করে বিশ্বরেকর্ড গড়েছে দেশের শীর্ষস্থানীয় কৃষিযন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান এ.সি.আই. মটরস্ লিমিটেড।
ভোর থেকেই মাঠজুড়ে উপচে পড়া ভিড়— জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশে পরিণত হয় দিনাজপুর। সারিবদ্ধভাবে সাজানো নীল-সোনালী রঙের ট্রাক্টরের শোভাযাত্রা যেন দেশের কৃষিতে নতুন সূর্যোদয়ের প্রতীক হয়ে ওঠে।
আধুনিক কৃষিযন্ত্র হাতে পেয়ে কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ উৎপাদন বৃদ্ধি, সময় সাশ্রয় ও শ্রমদক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। তিনি বলেন,

“কৃষকই বাংলাদেশের প্রাণ, কৃষিই আমাদের অর্থনীতির মূল ভিত্তি। এ.সি.আই. মটরস্-এর এই উদ্যোগ কৃষি উন্নয়নে এক ঐতিহাসিক পদক্ষেপ।”


তিনি সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে কৃষি খাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অতিথিবৃন্দ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা একমত হয়ে বলেন— এ.সি.আই. মটরস্ শুধু ট্রাক্টর বিক্রি করছে না, বরং বাংলাদেশের কৃষিতে নতুন বিপ্লবের সূচনা করেছে।
দিনাজপুরের আকাশে সেদিন প্রতিধ্বনিত হয়েছে একটাই স্লোগান—
“গর্ব কৃষকের, প্রেরণা বাংলাদেশের!” 🇧🇩

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

1

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

2

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

3

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

4

নবাবগঞ্জের দাউদপুর হাটে জমে উঠেছে শীতকালীন সবজি

5

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

6

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

7

বর্ষাকালে

8

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা

9

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

10

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

11

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ

12

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

13

বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজ

14

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

15

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

16

নেত্রকোনার বারহাট্টায় মহান বিজয় দিবস পালিত

17

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

18

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

19

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

20