জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

দারুল উলুম রশীদিয়া কওমী মাদ্রাসায় শিক্ষা ও কৃষি উদ্যোগে অনন্য দৃষ্টান্ত

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার দক্ষিণ চর সাজাই ইউনিয়নের পাখিউড়া বাজার সংলগ্ন দারুল উলুম রশীদিয়া কওমী মাদ্রাসা ধর্মীয় শিক্ষা ও কৃষি উদ্যোগে এক অনন্য নজির স্থাপন করেছে।

মাদ্রাসাটির মোহতামিম মুফতী নজরুল ইসলাম কাসেমীর তত্ত্বাবধানে বর্তমানে ১৫০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। গত  চার বছর ধরে কিতাব বিভাগে পুরুষ শাখায় হেদায়াতুন নাহু পর্যন্ত এবং মহিলা শাখায় কুদুরী জামায়াত পর্যন্ত শিক্ষার্থীরা অত্যন্ত সন্তোষজনক ফলাফল করে আসছে। এছাড়া হিফজুল কোরআন বিভাগ থেকেও ইতিমধ্যে এক জন ছাত্র সম্পূর্ণ কোরআন শুনানি শেষ করেছে এবং আগামী দুই/তিন বছরের মধ্যে আরও কয়েকজন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসাটি কৃষিতেও সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ৬ শতক জমিতে লাউ চাষ করে ইতোমধ্যেই প্রায় ২৫ হাজার টাকার বেশি বিক্রি হয়েছে। মৌসুমের অবশিষ্ট সময়ে বাজারের চাহিদা অনুযায়ী আরও প্রায় ৩০ হাজার টাকা বা তারও বেশি আয়ের সম্ভাবনা রয়েছে।

এছাড়া নতুন করে প্রায় ৭ লক্ষ টাকার ব্যয়ে ভরাট করা ১৫ শতক জমিতে বেগুন চাষ করা হয়েছে। ইতোমধ্যেই বেগুনে কলি, ফুল ও ফল আসতে শুরু করেছে। সহকারী শিক্ষক মাওলানা সাজিদুল ইসলাম রাজিবপুরী জানিয়েছেন, এই জমি থেকে এক লক্ষ টাকারও বেশি আয় হবে ইনশাআল্লাহ। যদিও এখনো কিছু মাটিকাটার বকেয়া এবং কর্জে হাসানার টাকা পরিশোধ বাকি আছে, তবে আল্লাহর রহমতে ও দাতাগণের সহযোগিতায় তা শোধ করার চেষ্টা চলছে।

২০২৫ শিক্ষাবর্ষে দারুল উলুম রশীদিয়া কওমী মাদ্রাসায় নতুন শিক্ষার্থী ভর্তির জন্য আহ্বান জানানো হচ্ছে। ছেলে-মেয়ে উভয় শাখায় নূরানী, হিফজুল কোরআন ও কিতাব বিভাগে ভর্তি চলছে। আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

📍 ঠিকানা: দারুল উলুম রশীদিয়া কওমী মাদ্রাসা, পাখিউড়া বাজার সংলগ্ন, দক্ষিণ চর সাজাই, কোদালকাটি, রাজিবপুর, কুড়িগ্রাম।

👤 মোহতামিম: মুফতী নজরুল ইসলাম কাসেমী


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানিয়াচংয়ে অটে-লরি সংঘর্ষে নবীগঞ্জের যুবক নিহত, আহত ৪

1

রংপুর-৪ : জামায়াতের সমর্থন পেলেন এনসিপির আখতার হোসেন

2

পাবনা সাঁথিয়ার মজিবর রহমানের বিস্ময়কর উদ্ভাবন

3

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

4

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

5

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

6

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

7

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

8

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

9

সরাইল কালিকচ্ছ বধ্য ভূমি'র স্মৃতিস্তম্ভ উদ্ভোধন

10

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

11

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

12

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

13

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

14

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

15

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

16

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

17

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

18

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

19

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

20