মাওলানা ইব্রাহিম হুসাইন রহিমী
প্রকাশঃ 17-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ‌এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ

কুমিল্লার দাউদকান্দিতে ‎প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করার অভিযোগে পাওয়া গেছে৷ গতকাল বৃহস্পতিবার বিকালে অপহরণের ঘটনায় শিক্ষার্থীর মা রাবেয়া আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷ জানা গেছে, উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষমারি গ্রামের রাজু মিয়ার মেয়ে রিতু আক্তার গত মঙ্গলবার চলতি বছরের এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ করে আনুমানিক ২টায় বাড়ি ফিরছিল।
পথিমধ্যে খালিশা বাজার সিএনজি স্টেশন সংলগ্ন সড়কে পৌঁছালে একটি অজ্ঞাত মাইক্রোবাস থেকে ৪-৫ জন যুবক হঠাৎ করে তাকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
এ সময় রিতুর আত্নচিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলেও অপহরণকারীদের গাড়ি অপহ্নত শিক্ষার্থীকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়৷ পরিবারের সদস্যরা জানান, অপহরণের পর থেকে স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
 
ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার দাউদকান্দি মডেল থানায় রিতুর মা রাবেয়া আক্তার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,মেয়েটির মা রাবেয়া আক্তার একটি লিখিত অভিযোগ দায়ের করেছে৷ অভিযোগের বিষয়টি আমলে নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং রিতুকে দ্রুত উদ্ধারের লক্ষ্যে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্তে গর্তে তাজা মাছ বর্ষায় গ্রামে উৎসবের আমেজ

1

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

2

এইচএসসি শিক্ষার্থীদের জন্য দুই তরুণের যুগান্তকারী উদ্ভাবন

3

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

4

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

5

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

6

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

7

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

8

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

9

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

10

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

11

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

12

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

13

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

14

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনের গ্রাম আদালত বিষয়ক পরিকল্পন

15

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

16

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

17

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

18

টাংগাইলের নাগরপুরে তিনটি ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত

19

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

20