জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

দশমিনায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাকিবুজ্জামান।।

পটুয়াখালীর দশমিনা থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ মোঃ কবির হোসেন (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, 
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম নির্দেশনায় 
এসআই (নিঃ) মোঃ মাসুম বিল্লাহ এবং এসআই (নিঃ) গোবিন্দ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ধৃত আসামির বসত ঘরের সামনে চৌকির ওপর অবস্থানরত অবস্থায় কবির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার পরিধেয় লুঙ্গির ভেতর থেকে একটি নীল পলি জিপার ব্যাগে রাখা মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার ও বাসিন্দা মোঃ মকবুল হোসেন (৫০), মোঃ আনোয়ার হোসেন (৪২), এবং পুলিশ কনস্টেবল মোঃ সিফাত। তাদের সামনে ধৃত আসামি নিজ হাতে ইয়াবা ট্যাবলেট বের করে দেয় এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
জব্দকৃত ইয়াবা এবং ধৃত আসামিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

1

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

2

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

3

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

4

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

5

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

6

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

7

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

8

বাগেরহাট ৩ আওয়ামী লীগের দুর্গে হানা দিতে মরিয়া বিএনপি-জামায়া

9

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

10

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

11

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

12

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

13

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

14

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

15

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যে

16

বিলুপ্তির পথে নাসির নগরে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

17

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

18

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

19

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

20