সোহেল মাহমুদ
প্রকাশঃ 8-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

দলীয় সিদ্ধান্ত ভঙ্গ, আজীবন বহিষ্কার—আব্দুর রউফ তালুকদারকে বিএনপির কেউ নয় বলে ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আজীবনের জন্য বহিষ্কৃত বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে দলীয় কেউ নয় বলে ঘোষণা দিয়েছে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

বুধবার (৭ মে) সকালে বকশীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

তিনি বলেন,“দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচন করায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আব্দুর রউফ তালুকদারকে ২১ মে ২০২৪ তারিখে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একইভাবে ফখরুজ্জামান মতিনকেও ৯ মার্চ ২০২৪ তারিখে বহিষ্কার করা হয়।”

তিনি আরও বলেন,“যারা বিগত সময়ে আওয়ামী লীগের দোসর হয়ে দলের ক্ষতি করেছে, তাদের দিয়ে বিএনপির পুনর্গঠন হতে পারে না। বিএনপি যখন সুসংগঠিত হচ্ছে, তখন এসব বহিষ্কৃত ব্যক্তি দলীয় পরিচয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে। নেতাকর্মীরা এদের বিষয়ে সচেতন আছে।”

উল্লেখযোগ্য উপস্থিতি:
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
আলহাজ্ব মানিক সওদাগর, সভাপতি, উপজেলা বিএনপি,হাসিবুল ইসলাম সঞ্জু, সিনিয়র সহসভাপতি,রফিকুল ইসলাম কারীকে, যুগ্ম সাধারণ সম্পাদক,সাইফুল ইসলাম তালুকদার শাকিল, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি,ছানোয়ার হোসেন ছানু সওদাগর, সিনিয়র সহসভাপতি, পৌর বিএনপি,শাজাহান পারভেজ শাহীন, সাংগঠনিক সম্পাদক,নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক,বিপ্লব সওদাগর, যুবদলের আহ্বায়ক,জুবাইদুল ইসলাম শামীম, ছাত্রদলের আহ্বায়ক
এছাড়া পৌর ও ইউনিয়ন পর্যায়ের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবেক আইজিপির ভূমিকায় ক্ষোভ:
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সাবেক আইজিপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম বকশীগঞ্জে এসে স্থানীয় বিএনপির আমন্ত্রণ উপেক্ষা করে বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে পথসভা করেছেন। এতে তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে চরম আঘাত লেগেছে বলে তারা উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

1

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

2

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

3

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

4

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী

5

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

6

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

7

মসজিদের মিনার থেকে পড়ে রঙমিস্ত্রি নিহত

8

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–

9

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

10

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

11

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

12

শাকসু নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ৪৬ জন

13

শেরপুর জেলার পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণ করলেন নবাগত পুলিশ

14

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

15

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

16

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

17

মাদক

18

রাজশাহীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

19

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

20