জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মুক্তাদির

সুমন আহমদ খান  

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আসন্ন নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় শৃঙ্খলা মেনে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। বিএনপির লক্ষ্য ও আগামীর রাষ্ট্রভাবনা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
 সিলেট নগরীর তোপখানাস্থ তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে জেলা ও মহানগর যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভা শুরুর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির নব-দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
খন্দকার মুক্তাদির বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি দেশের উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নেবে এবং তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে, তা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতিটি পাড়া-মহল্লায় পৌঁছে দিতে হবে। দেশ ও জাতির এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আগামীর মুক্তির পথ দেখাবে।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।
সভায় আরও বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান। সভায় জেলা ও মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 



 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

1

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিতর্কে বিএনপি মনোনীত প্রার্থ

2

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

3

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

4

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

5

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

6

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

7

টুঙ্গিপাড়ায় আরএইচডি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

8

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

9

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

10

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

11

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

12

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

13

হাদীর উপর গুলির প্রতিবাদে ধামরাইতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয

14

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

15

ঝিনাইদহ কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

16

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না

17

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

18

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

19

নোয়াখালীতে ছাত্রদল নেতা রকির শীত কম্বল বিতরণ

20