জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তিনটি আমগাছ, তিন শহিদের গল্প: বাজিতপুরে ইতিহাস রক্ষার অভিনব আয়োজন

ইফরানুল হক সেতু।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা চত্বরের মসজিদ প্রাঙ্গনে — তিনটি আমগাছ রোপণের মাধ্যমে শুরু হলো ইতিহাসের এক প্রাণবন্ত স্মরণ। ১৯ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ তিন সন্তানের স্মরণে বাজিতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো স্মরণসভা, দোয়া মাহফিল, স্মৃতিফলক উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচি।
গতকাল শনিবার (১৯ জুলাই) বাজিতপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে স্মরণ করা হয় শহিদ মো. রাহুল, মো. রমজান মিয়া জীবন এবং কুদ্দুস মিয়াকে। তাঁদের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারাশিদ বিন এনাম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন শহিদদের নাম সম্বলিত একটি স্মৃতিফলক এবং রোপণ করেন তিনটি আমগাছের চারা। এই প্রতীকী বৃক্ষরোপণ শুধু প্রকৃতিকে সমৃদ্ধ করাই নয়, বরং শহিদদের আত্মত্যাগকে আগামী প্রজন্মের কাছে জীবন্ত করে তোলার প্রয়াস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা প্রকৌশলী বনি আমিন, পৌর সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এই স্মরণ আয়োজনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয় একটি আবেগঘন মিউজিক্যাল ভিডিও—“কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা”, যেখানে ফুটে ওঠে আত্মত্যাগ ও আন্দোলনের চিত্র। পাশাপাশি প্রচারিত হয় ডকুমেন্টারির পঞ্চম পর্ব—“একটি শহীদ পরিবারের সাক্ষ্য” এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণমূলক ভিডিও।
এই আয়োজন শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, বরং তা গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও সচেতনতা গড়ে তোলার এক বলিষ্ঠ পদক্ষেপ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

1

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

2

রাজশাহীতে আরএমপির মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার

3

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মিলন ও হাবিব আহত,হামল

4

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

5

কাজিপুরে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার গণসংবর্ধনা

6

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

7

ঝালকাঠিতে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশ

8

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

9

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ): মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৭

10

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

11

ঠাকুরগাঁওয়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

12

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

13

নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্

14

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

15

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নওগাঁর আত্রাই রেলস্টেশন এলাকা

16

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

17

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

18

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

19

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

20