জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

তালায় সাস-এর রেইজ প্রকল্পের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মোঃ জাহাঙ্গীর হোসেন।।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর রেইজ প্রকল্প আজ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তর-এর সাথে তালা উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করেছে। এবারের প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
উপলক্ষ্যকে ঘিরে রেইজ প্রকল্পের তরুণ উদ্যোক্তা, শিক্ষানবিশ, যুব নেতা, প্রশিক্ষণার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজের সদস্যরা একত্রিত হয়ে যুবশক্তির ভূমিকা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। র‌্যালিটি সাস প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে তালা প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুক্ত হয়।
তালা উপজেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন উপ-পরিচালক ,নাজমুন নাহার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সাতক্ষীরা এবং সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার। বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের সুযোগ সৃষ্টি ও সচেতনতা বৃদ্ধি ছাড়া তরুণ সমাজকে দেশের উন্নয়নে কার্যকরভাবে যুক্ত করা সম্ভব নয়। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ ও গ্রামীণ এলাকায় যুবদের সম্পৃক্ততা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র‌্যালি,যুব সমাবেশ ও আলোচনা সভা,যুব ঋণ বিতরণ,সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সাস রেইজ প্রকল্পের সমন্বয়কারী তাঁর বক্তব্যে বলেন, “আমাদের তরুণরাই আগামী বাংলাদেশের ভিত্তি। রেইজ প্রকল্পের মাধ্যমে আমরা তাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও টেকসই কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করছি।”
অনুষ্ঠানে রেইজ প্রকল্পের ১২০ জনেরও বেশি তরুণ উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উন্নয়ন সহযোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা যুব নেতৃত্বে কর্মসংস্থান, উদ্যোগ সৃষ্টি এবং জলবায়ু অভিযোজন কর্মসূচি জোরদারে সমর্থন জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

1

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

2

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় একজন পথচারী নি

3

শ্যামকুড় ইউনিয়নে হাতপাখার গণসংযোগ, প্রচারণায় নতুন গতি

4

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

5

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

6

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

7

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

8

ইভটিজিং এর প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর হামলা- মানববন্ধনে শ

9

ফেনী নাবিলা মন্জিলের মালিক কতৃক ভাড়াটিয়ার মেয়ে ধর্ষণের অভিয

10

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

11

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

12

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

13

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

14

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

15

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

16

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

17

জামালপুরে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন

18

গাজীপুরের কাপাসিয়ায় ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগ

19

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

20