জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

তারের জঞ্জাল সরাতে ফাইবার অ্যাট হোমের সঙ্গে চসিকের চুক্তি

স্মার্ট চট্টগ্রাম গড়তে নগরের ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ফাইবার অ্যাট হোমের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়।
বিটিআরসির ন্যাশনাল টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন)  লাইসেন্সপ্রাপ্ত ফাইবার অ্যাট হোম নগরে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও অন্যান্য স্মার্ট প্রযুক্তির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সৌন্দর্য বাড়াতে কাজ করবে। 
এসময় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরে রূপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে আমরা নগরের অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জালমুক্ত করে, পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। প্রতিষ্ঠানটি ২৩, ২৪, ২৭, ২৮, ৩১ নং ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড ক্যাবল সিস্টেম গড়ে তুলবে যার আওতায় প্রতিটি বাসার নীচে একটি বক্স থাকবে যা থেকে ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এর ফলে ঝুলন্ত ইন্টারনেট ক্যাবল থাকবেনা।
“চট্টগ্রাম নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে হলে ঝুলন্ত তারের অব্যবস্থাপনাকে দূর করতেই হবে। এই চুক্তির মাধ্যমে আমরা নগরের নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ডে পরিকল্পিতভাবে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার ক্যাবলিং শুরু করতে যাচ্ছি। পর্যায়ক্রমে পুরো নগরে এটি বাস্তবায়ন করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে নগরীর সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি নাগরিকরাও পাবেন নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা। প্রতিটি ভবনের নিচে একটি সংযোগ বক্স থাকবে, যেখান থেকে নিরাপদ ও স্থিতিশীল ইন্টারনেট সরবরাহ করা যাবে। চট্টগ্রামকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে হলে এমন উদ্যোগ সময়োপযোগী এবং অপরিহার্য।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, ডা. এস এম সারোয়ার আলম, ফাইবার অ্যাট হোমের জেনারেল ম্যানেজার সরফুদ্দিন ভূইয়া,  মোহাম্মদ শাহ ইসরাইল সবুজ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পুকুরিয়া কয়লা খনিতে দেয়াল ধসে বিপুল কয়লা অরক্ষিত

1

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

2

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

3

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

4

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

5

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে মাসিক মিটিং ও বর্ধিত সভা অনুষ্ঠিত

6

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

7

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

8

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

9

টাঙ্গাইলে শীতের আগমন

10

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

11

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

12

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

13

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

14

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

15

দক্ষতা ও সততায় আস্থার প্রতীক কাঠালিয়া থানার ওসি আবু নাসের রা

16

বাট্টাজোড় ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে উলামা সমাবেশ অনুষ

17

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

18

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

19

নীলপদ্মের ঘ্রাণে বিষ

20