মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ট্রাকে তল্লাশি, ৩০ কেজি গাঁজাসহ কুমিল্লার দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লার বুড়িচং থানার পয়াত উত্তরপাড়া এলাকার মনির হোসেন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫) এবং একই এলাকার কাজল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৮)।
পুলিশ জানায়, সোমবার (২৬ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বনতলা সিএনজি ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাকে অভিযান চালানো হয়। ট্রাকটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় একটি পুলিশ দল।
অভিযানকালে ঢাকা মেট্রো ড-১২-৪৬৮১ নম্বরের ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের সঙ্গে থাকা আলমগীর ও সাব্বিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে বন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ব্যবসায়ীদের কমপ্লিট শাটডাউন

1

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

2

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

3

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

4

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

5

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

6

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

7

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

8

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

9

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

10

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

11

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুরে দোয়া মাহফিল

12

বিলুপ্তির পথে গরুর হাল

13

পরাজিত অপশক্তিকে শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে সৈয়দা রিজওয়ান

14

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

15

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

16

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

17

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

18

শ্রীবরদীতে শিক্ষকের বদলি আদেশে ফুঁসছে শিক্ষার্থীরা

19

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

20