পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা প্রিমিয়ার লিগ-২০২৫ এ। অংশগ্রহণকারী মিন্টু প্রধান স্পোর্টিং ক্লাবের মালিক রোকনুজ্জামান উজ্জ্বল প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের ভাড়ার টাকা না দিয়েই গা ঢাকা দিয়েছেন। খেলোয়াররা অনেকবার টিম মালিক রোকনুজ্জামান উজ্জ্বল প্রধানকে ফোন দেওয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি। খেলোয়াররা অনেক দূর-দূরান্ত থেকে এখানে খেলতে এসেছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলোয়াড়দের প্রতিশ্রুত অর্থ না পাওয়ায় তারা চরম হতাশায় ভুগছেন। বিষয়টি নিয়ে খেলোয়াড় ও সমর্থকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। টোকরাভাষা প্রিমিয়ার লিগের কমিটিরাও তাদের কোন সহযোগিতা করেনি বলে জানা গেছে।