কারিমুস সাকিব (মান্না)
প্রকাশঃ 11-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয়বার স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে বাংলাদেশী হামজা চৌধুরী

ইংলিশ চ্যাম্পিয়নশিপে দারুণ এক মৌসুম কাটিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্কাই স্পোর্টসের ব্রিটিশ-দক্ষিণ এশীয় বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী।  লেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ী এই ফুটবলার চলতি মৌসুমে ধারে খেলেছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। নতুন ঠিকানায় গিয়ে নিজের সামর্থ্যের চূড়ান্ত প্রমাণ দিয়েছেন তিনি। কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে হামজাকে দেখা গেছে কখনো ডিফেন্সিভ মিডফিল্ড, কখনো রাইটব্যাক পজিশনে প্রতিটি ভূমিকাতেই দারুণ দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।  এমনই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টানা দ্বিতীয়বার স্কাই স্পোর্টসের বিশেষ এই স্বীকৃতি পেলেন তিনি। একাদশটি তৈরি করেছেন স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান ও ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলার স্কাউট জোহাইব রশিদ। ইউরোপজুড়ে খেলা ব্রিটিশ-দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষণ করেই বাছাই করা হয়েছে একাদশ।  ৪-৩-৩ ফর্মেশনের মধ্যমাঠে জায়গা পেয়েছেন তিনজন হামজা চৌধুরী ছাড়াও রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চন্দ্রানা (নটিংহ্যাম ফরেস্ট নারী দল) এবং পাকিস্তানি বংশোদ্ভূত জিদান ইকবাল (এফসি উট্রেখট)।  বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছে হামজার এই অর্জন নিঃসন্দেহে এক গর্বের বিষয়। মাঠে তার এই ধারাবাহিক পারফরম্যান্স ভবিষ্যতে আরও বড় অর্জনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ব বাংলা বাজারে কলিমউদ্দিন আহমেদ মিলন এর গণসংযোগ

1

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

2

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

3

ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫

4

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

5

ঝিনাইদহে বিএনপি-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

6

৩রা নভেম্বর জেল হত্যা দিবস

7

পুষ্টি বিষয়ক আলোচনা সভা

8

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

9

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

10

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

11

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

12

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

13

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

14

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

15

মাদকমুক্ত কাজিপুর গড়তে জিরো টলারেন্স নীতির ঘোষণা সেলিম রেজা

16

দোহারে নামে মিল থাকায় যুবক কারাগারে

17

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

18

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

19

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

20