জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইল শহরের ছয়আনী বাজারে মথ বীজকে মুগ ডাল হিসেবে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, টাঙ্গাইলের কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে রং মেশানো মথ বীজ এনে তা মুগ ডাল হিসেবে বিক্রি করছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দুই ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ওই ব্যবসায়ীদের বিক্রিত ডাল ৪৮ ঘণ্টার মধ্যে যেখান থেকে ক্রয় করা হয়েছে সেখানে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মেমোসহ প্রমাণ না দিতে পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় ব্যবসায়ীদের নকল, ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত খাদ্যপণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

1

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

2

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

3

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

4

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

5

ফুলবাড়িয়া কৃষকের ধান কেটে দিলেন ধানের শীষের মনোনীত প্রার্

6

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

7

‎দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু

8

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

9

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

10

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

11

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

12

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

13

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

14

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে : রফ

15

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

16

টঙ্গীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

17

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

18

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

19

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

20