মাহফুজুর রহমান বিপ্লব।।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এক প্রতিবাদী মানববন্ধন করেছে।
টাঙ্গাইল জেলা জাসাসের আহ্বায়ক মোঃ ইউছুব মিয়ার সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব তুহিনের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জননেতা আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক জননেতা সাঈদ সোরহাব এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পৌর মেয়র সানু।
মানববন্ধনে টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলার জাসাস নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিশেষ করে গোপালপুর জাসাসের সরব উপস্থিতি মানববন্ধনকে সফল ও সার্থক করে তোলে।
মন্তব্য করুন