জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

 

মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় খেজুরের রস খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় 

তাওহীদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালবেলায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই কিশোর—জিহাদ ও হাসান গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শীতের ভোরে ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় করেন। রোববার সকালে রামপুর গ্রামের নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে করে ধানগড়া যান। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তাওহীদ ঘটনাস্থলেই 
মারা যায় এবং সঙ্গে থাকা দুইজন গুরুতর আহত হয়।


কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে। থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আহত দুই কিশোরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাওহীদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে 
পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মতে, খেজুরের রসের মৌসুমে ভোরে এ এলাকায় মানুষের ভিড় বাড়ে, ফলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

1

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

2

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

3

সেনবাগে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

5

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

6

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

7

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

8

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

9

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

10

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

11

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

12

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

13

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

14

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

15

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

16

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাস

17

দ্বি বার্ষিক সম্মেলন প্রমাণ করে নির্বাচনে জনগণের নির্বাচিত

18

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

19

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

20