প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 7, 2025 ইং
টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

মোঃ আব্দুল্লাহ আল মামুনটাঙ্গাইলের কালিহাতী উপজেলায় খেজুরের রস খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায়
তাওহীদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকালবেলায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই কিশোর—জিহাদ ও হাসান গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শীতের ভোরে ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় করেন। রোববার সকালে রামপুর গ্রামের নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলে করে ধানগড়া যান। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তাওহীদ ঘটনাস্থলেই
মারা যায় এবং সঙ্গে থাকা দুইজন গুরুতর আহত হয়।
কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে। থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, আহত দুই কিশোরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তাওহীদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে
পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়দের মতে, খেজুরের রসের মৌসুমে ভোরে এ এলাকায় মানুষের ভিড় বাড়ে, ফলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।