মোঃ কবির হোসেন
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুর দপ্তিয়র ইউনিয়নে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে আইনশৃঙ্খলা ও  সার্বিক পরিস্থিতি নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫শে,জুন) দপ্তিয়র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি  এম. ফিরোজ সিদ্দিকী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর  উপজেলা নির্বাহী  অফিসার  (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম এবং নাগরপুর উপজেলা আর্মি ক্যাম্পের কর্মকর্তা ।এ সময় এলাকা বাসী তাদের  সমস্যার  কথা তুলে ধরেন, বলেন অনেকেই তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা  এবং ইউএনও, ওসি ও আর্মি ক্যাম্পের কর্মকর্তারা তা মনোযোগ দিয়ে শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
বক্তারা জনগণের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রশাসন এবং জনগণের সমন্বয়েই টেকসই উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মাদক, জমিজমা সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি, সড়ক নিরাপত্তা, পরিবেশ দূষণসহ বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
এ ধরনের জনমুখী আয়োজন নিয়মিত করার আহ্বান জানান স্থানীয়রা।
সভায় আরও দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সরকার, প্যানেল চেয়ারম্যান তারা মিয়াসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও অত্র এলাকার  সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবাধিকার দিবস ২০২৫ ও নতুন বছর ২০২৬ উপলক্ষে মানবিক শুভেচ্ছা

1

ময়মনসিংহে গাঁজা সহ চার জন গ্রেফতার

2

মাদারীপুর ০৩ আসনে -ধানের শীষের কান্ডারী, "আনিসুর রহমান তালুক

3

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা

4

মাদারীপুরে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

5

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

6

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

7

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

8

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

9

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

10

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

11

বগুড়ায় অভিনব কায়দায় সুপারির ঝুড়ি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধ

12

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন

13

দৌলতপুরে 'উপজেলা প্রশাসন কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর

14

লালমাইয়ে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

15

ফটিকছড়ির মেয়ে উমামা ফাতেমা টেলবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডা

16

অশ্রুসিক্ত ভালোবাসা

17

সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার কর

18

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

19

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

20