জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আরিফুল ইসলাম 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার বিকেল ৩টায় তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মাওলানা আবু তালিব উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা অলিয়ার রহমানসহ উপজেলা জামায়াত ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে মাওলানা আবু তালিব বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচিত হতে পারলে দুর্নীতি নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখব। ঝিনাইদহ-৪ আসনের মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।
তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারীদের মর্যাদা ও মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব। সমাজের সুধীজন, শ্রমজীবী মানুষ ও সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

1

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলে

2

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

3

জনগণের পাশে ফখরুল ইসলাম মৃধা-নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মা

4

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

5

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

6

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

7

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

8

ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. মমিন উদ্দিন

9

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

10

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ স

11

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

12

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

13

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

14

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

15

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

16

কেন্দ্রীয় সংসদের নির্বাচনী প্রচার-প্রচারণার

17

পাটুরিয়া নৌ থানার অভিযানে ফেরির ভেতর জুয়া—সরঞ্জামসহ ৩ জুয়

18

কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগে ইউপি সদস্যদের মানববন্ধন

19

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

20