জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

রিয়ন হোসেন
ঝিনাইদহ

 ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যা লিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জন অফিসের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মিথিলা ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ওলিউর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেসময় বক্তারা বলেন, আত্মহত্যা একটি সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। হতাশা, মানসিক চাপ, পারিবারিক অশান্তি, আর্থিক সংকটসহ নানা কারণে মানুষ আত্মহননের পথ বেছে নেয়। বক্তারা আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে এবং মানসিক স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে হবে। বিষণ্নতা বা মানসিক সংকটে থাকা মানুষকে সহযোগিতা ও পরামর্শ দিতে হবে এমন উদ্যোগ নিতে হবে সমাজের প্রতিটি স্তরে।

অনুষ্ঠানের শেষে আত্মহত্যা প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

1

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

2

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

3

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

4

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

5

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

6

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

7

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

8

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি নওগাঁয় তিন আসামি গ্রেফতার উদ্ধার

9

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

10

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

12

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর

13

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী

14

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

15

নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ১০৫টি হারানো মোবাইল

16

নওগাঁর নিয়ামতপুরে স্বপ্ন উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র

17

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

18

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

19

জামালপুরে ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট

20