জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ৯ জনের কারাদণ্ড, ১০ অটোভ্যান ও ট্রলি জব্দ

মোঃ শাহ্ আলম,
শেরপুর প্রতিনিধি :


শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে নয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আকতার হোসেন, মাহবুল, আব্দুল মজিদ, রিপন মিয়া, রবিউল ইসলাম, হারুন অর রশিদ, মোস্তফা, মামুন ও আছর উদ্দিন।
এর মধ্যে রবিউল ইসলামকে ২ দিনের, আছর উদ্দিনকে ২৫ দিনের এবং বাকিদের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি বালু মহাল বন্ধ থাকলেও উপজেলার কালঘোষা ও গজনী বিট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন চলছিল।
সোমবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ১০টি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি ট্রলি বালুসহ জব্দ করা হয়।

পরে দুপুরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ ধারার লঙ্ঘন এবং ১৫(১) ধারার অপরাধে নয়জনকে দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের প্রিজনভ্যানে করে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন।

এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন,

> “সরকারি বালু মহাল বন্ধ থাকা অবস্থায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে জুলাইযোদ্ধা শহীদ সোহাগের লাশ উত্তোলন

1

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

2

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

3

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

4

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

5

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

6

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

7

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

8

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

9

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

10

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও

11

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

12

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

13

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

14

বরগুনায় ভুয়া ডিবি পরিচয় গ্রেফতার ০২

15

জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা

16

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

17

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

18

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

19

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

20