জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে পানির দাবিতে পৌরবাসীর বিক্ষোভ, শিঘ্রই সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের

শংকর দাস পবন ( স্টাফ রিপোর্টার )  ঝালকাঠি 

ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র পানি সংকট।দিনের বেশির ভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি।এ কারনে পানির দাবিতে ৯নং ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

রবিবার (১৭ আগস্ট)  সকালে ৯নং ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে তারা সমাবেশ করেছে। 

সমাবেশে বক্তব্য রাখেন, লঞ্চঘাট এলাকার বাসিন্দা মো. মুরাদ হোসেন, মাওলানা নাঈম, মো. রমজান, আলিম হাওলাদার ও আনিস। 

বক্তারা জানান,ঝালকাঠি শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌরখেয়াঘাট সহ ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবৎ মিলছে না পৌরসভার সরবরাহকৃত পানি। বিশেষ করে দিনের বেশিরভাগ সময় পানি পাচ্ছে না এলাকাবাসী।

বিক্ষোভকারীরা দ্রুত নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার দাবি জনান।পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে স্মারক লিপি দেন।

পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের ৪টি পাম্প থেকে পানি সরবরাহ করা হতো। কিন্তু পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ২টি পাম্পে পানি উঠছে না এবং ১টি পাম্প থেকে লবনাক্ত পানি ওঠে তাই এই ৩টি পাম্প বন্ধ রয়েছে। ফলে ৯ নং ওয়ার্ডে পানি সংকট বিরাজ করছে।ঝালকাঠি পৌরসভা সহ ৭ জেলা পানি সরবরাহ প্রকল্প ও ২৫ জেলা পানি সরবারহ ও স্যানিটেশন প্রকল্পে ঐ বিষয়ে প্রকল্প প্রেরণ করা হয়েছে। শীঘ্রই এ প্রকল্প শুরু  হলে ঝালকাঠিবাসী এ সমস্যা থাকে মুক্তি পাবে বলে আশা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

1

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

2

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

3

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

4

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল গ্রেপ্তার ২

5

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

6

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

7

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

8

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

9

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়

10

গ্যাস সংকটে রান্নাঘর অচল

11

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

12

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

13

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

14

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

15

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

16

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছ

17

সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ মাদক সম্র

18

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

19

অসুস্থ বিএনপির নেতার খোঁজে সদস্য সচিব অ্যাডঃ আবুল কালাম শাহ

20