জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস.এম. পারভেজ 

ঝালকাঠীতে নানা আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়। এর পাশাপাশি দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ছিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন সফলভাবে সম্পন্নকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান।



ইয়ুথ অ্যাকশন সোসাইটির সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও ইয়াসের উপদেষ্টা আক্কাস সিকদার, বিশিষ্ট আইনজীবী ও জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ মুশফিকুর রহমান বাবু এবং এডাব সভাপতি মোঃ শাহ আলম খলিফা সহ ইয়াসের বিপুল সংখ্যক সদস্য, শুভাকাঙ্খী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

​প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমীন বলেন, ইয়ুথ অ্যাকশন সোসাইটি ঝালকাঠির আর্তমানবতার সেবায় এক অনন্য নাম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে করোনাকালীন অক্সিজেন সরবরাহ এবং নারীদের স্বাবলম্বী করার মতো মহৎ কাজগুলো যুব সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তরুণরাই পারে একটি সুন্দর সমাজ গড়তে, আর ইয়াস সেই পথেই হাঁটছে। তিনি সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম রাব্বি বলেন, ইয়াস গত ৬ বছর ধরে ঝালকাঠির সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা কেবল একটি সংগঠন নই, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে একদল তরুণ স্বেচ্ছাসেবী হয়ে আর্তমানবতার সেবায় কাজ করছি। আগামী দিনগুলোতে আমাদের এই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

​সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা বলেন, ইয়াস প্রজেক্ট সবুজায়নের আওতায় ঝালকাঠির প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ এবং করোনাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত অক্সিজেন রেসপন্স টিমের মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ অব্যাহত রেখেছে। এছাড়া ইয়াস ব্লাড ব্যাংকের মাধ্যমে নতুন রক্তদাতা তৈরি ও বিনামূল্যে রক্তদান কর্মসূচী পালন, প্রজেক্ট স্বাবলম্বীর মাধ্যমে নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে নতুন কর্মসংস্থান তৈরি এবং তরুণ ও নারীদের সাইবার বুলিং থেকে রক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান আমাদের সংগঠনের গৌরবময় অর্জন।

​সভাপতির বক্তব্যে আবির হোসেন রানা বলেন, ইয়াসের প্রতিটি সদস্য নিঃস্বার্থভাবে কাজ করে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমরা চাই ঝালকাঠির প্রতিটি প্রান্তে মানবিক সেবার আলো পৌঁছে দিতে। সমাজের বিত্তবান ও সুধী সমাজ পাশে থাকলে ইয়াস আরও বড় পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল দুধ তৈরিতে অভিযুক্ত আবুল বাশার ধরাছোঁয়ার বাহিরে

1

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

2

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

3

টানা পাঁচ মাস রফতানি আয় নিম্নমুখী চাপে পণ্য খাত

4

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের ম

5

কালাইয়ে ঋণ পরিশোধের প্রলোভনে ভারতে নিয়ে যুবকের কিডনি অপসারণ

6

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

7

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

8

বরিশালে শোকাহত পরিবারের পাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

9

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

10

বছরের প্রথম দিনে কোমল মতি শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন বই ব

11

মৌলভীবাজার কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে জয় বাংলা’ স্লোগান

12

কুয়াকাটায় দুই শত বছর পুরান ঐতিহ্যবাহী রাসমেলা ও পূণ্যস্নান উ

13

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ধানেরশী

14

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

15

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

16

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

17

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

18

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

19

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

20