জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্র পেয়ে শিশুদের মুখে হাসি

রবিউল ইসলাম 

কথা রাখলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। শীতার্ত ও অসহায় শিশুদের জন্য দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাটুরিয়া উপজেলায় নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে শীতের কনকনে ঠান্ডায় কষ্টে থাকা শিশুদের মুখে ফুটে উঠেছে প্রশান্তির হাসি।
জেলা প্রশাসকের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র পেয়ে শিশুদের পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরাও। তারা বলেন, “শীতের এই সময়ে নতুন শীতবস্ত্র আমাদের সন্তানদের অনেক উপকারে এসেছে। প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের একটি চলমান মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার মানবিক নেতৃত্ব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের কার্যকর বাস্তবায়নের ফলে সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে।
এই উদ্যোগ সাটুরিয়া উপজেলায় মানবিক প্রশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

1

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক র

2

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

4

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

5

বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর অভিযোগে সংবাদ সম্মে

6

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

7

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

8

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

10

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

12

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

13

মাওলানা আশেকুর রহমান ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধা

14

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

15

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

16

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

17

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

18

ভাঙ্গুড়ায় সিসিডিবি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

19

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

20