মো: শাহজাহান ফকির
প্রকাশঃ 15-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই আহত হয়ে দীর্ঘদিন পর শহীদ হলেন ইমরান হোসাইন

ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভূত্থানে আহতদের তালিকা নাম উঠানোর আগেই চিকিৎসার অভাবে চির বিদায় নিলো জুলাইয়ে আহতযোদ্ধা ইমরান হোসাইন। শনিবার (১৪ জুন) বেলা ২টায় নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। জানাগেছে, ইমরান হোসাইন (৩০) চপই মোহনপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র। পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন। জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরে পুলিশের ছিটাগুলিতে আহত হয়েছিল। পরবর্তীতে চিকিৎসার অভাবে শনিবার ভোররাতে গাজীপুর বাসায় মৃত্যু বরণ করে। মৃত্যুকালে তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন ও এনসিপি নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক সোলায়মান হাকিম বুলবুল নিহত ইমরান হোসাইনের বাড়িতে উপস্থিত হয়ে মরহুমের জানাযা’য় অংশগ্রহন করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। নিহতের পিতা ইসলাম উদ্দিন জানান, অসহায় গরীব বলে পেটের চিন্তা করতে গিয়ে সুযোগ-সময় মেলানো খুবই ভার। তাই সাহায্য সহযোগিতার জন্য কোথাও যাওয়া সম্ভব হয়নি এবং জুলাই আন্দোলনে আহদের তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার সময় পায়নি। ছেলেটা আমার গত রাতে বুক চেপে ধরে শুয়ে পড়ে এবং কাতর যন্ত্রনায় শেষ নি:শ^াস ত্যাগ করে। এ বিষয়ে এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন বলেন, ইমরান হোসাইনের অসুস্থতার বিষয়টি আমরা অবগত ছিলাম না। এছাড়া সে তালিকাভূক্তও ছিলনা। বিষয়টি জানা থাকলেও অবশ্যই তাঁর সুচিকিৎসার জন্য পদক্ষেপ নেওয়া যেতো। তাঁর মৃত্যু আমাদেরকেও কাদাঁল। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান বলেন, নিহত ইমরান হোসাইন জুলাই আন্দোলনে আহতদের তালিকায় অন্তর্ভূক্তি না থাকায় তাঁর বিষয়টি আমাদের কাছে অজানা ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম১৩ থেকে এনিসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

1

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

2

ময়মনসিংহে ‘এসো দেশ বদলাই’ আলোচনা সভা

3

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

4

আমি গর্ভে ছিলাম

5

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

6

সিনেমার নোংরা পলিটিকস আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে: আমি

7

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে মাছচাষিকে কুপিয়ে মারাত্ম

8

সিরাজদিখানে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জামায়াতে ইসলামি

9

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

10

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

11

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

12

উচাখিলায় জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প

13

কালাইয়ে আলু চাষি ও ব্যবসায়ীদের লোকসান ১৭৭ কোটি টাকা

14

ইতিহাসের দুই সমান্তরাল পথ মিশে যাচ্ছে এক মোহনায়

15

নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা পাবনা-৩ বিএন

16

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

17

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

18

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

19

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

20