জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাইকে পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে

সুমন আহমদ খান  
জুলাই আন্দোলনকে নানা উপায়ে ‘নাই করে’ বা ছোট করে দেখানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক (কায়েম)। শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই স্মৃতি: শাবিপ্রবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ছাত্রদল হোক বা ছাত্রশিবির বাংলাদেশপন্থী সবাইকে এখন এক হতে হবে। যারা আমাদের শত্রু, তাদের মোকাবেলা না করে যদি নতুন বাংলাদেশে আবারো স্পেস দেয়া হয়, তাহলে সামনে বড় ষড়যন্ত্রের ঝুঁকি তৈরি হবে।
জুলাই আন্দোলনকে শুধুমাত্র ক্ষমতার পালাবদলের ঘটনা হিসেবে তুলে ধরার চেষ্টাকে তিনি প্রশ্নবিদ্ধ করে বলেন, দুই হাজার মানুষ কি শুধু ক্ষমতার পালাবদলের জন্য জীবন দিয়েছে? যারা পঙ্গু হলো, হাত-পা হারালো, তারা কি শুধুই রাজনৈতিক পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছি। 
তিনি আরও বলেন, আহত ও নিহত হাজারো তরুণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদ রানা তুহিন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তিও কামনা করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

1

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

2

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

3

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

4

গজারিয়ায় কুখ্যাত নয়ন–পিয়াস ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য রমজ

5

কালিয়াকৈর মহান বিজয় দিবস উদযাপিত

6

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

7

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

8

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

9

বেলাইচন্ডি ইউনিয়নে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও

10

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

11

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

12

ভোল পালটে হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ বললেন তুরিন আফরোজ

13

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

14

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

15

বরিশাল-১ আসনে বিতর্ক: ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানকে চেয়ে তৃণ

16

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

17

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

18

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর

19

ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত

20