জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের প্রার্থী অধ্যাপক মুক্তার আলীর বৃক্ষরোপণ ও গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুক্তার আলী ২৩ জুন  বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ছুটে চলেছেন এক জনপদ থেকে আরেক জনপদে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি আজ ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।

গণসংযোগকালে বাজারের সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষ অধ্যাপক মুক্তার আলীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তার সঙ্গে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সাগরদাঁড়ী ইউনিয়ন শাখার আমীর প্রভাষক রবিউল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড জামায়াত সভাপতি সোহরাব হোসেন, সেক্রেটারি ওলিয়ার রহমান, ডা. হাফিজুর রহমান, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, মীর আব্দুল খাবির, এস এম মতিউর রহমান, মাওলানা মুজিবুর রহমান, শফিকুল ইসলাম সানা প্রমুখ।

গণসংযোগ শেষে এক পথসভায় অধ্যাপক মুক্তার আলী বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না বৈষম্য, অন্যায় ও অবিচার।” তিনি আরও আশ্বাস দেন—নির্বাচিত হলে তিনি এলাকার সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন এবং জনগণের প্রতিনিধি হিসেবে সর্বদা পাশে থাকবেন।

সাবলীল ভাষায় দেওয়া তার বক্তব্যে তিনি জনমানুষের হৃদয়ে জায়গা করে নেন এবং নিজের উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন।

গণসংযোগ শেষে নেতাকর্মীরা তার নেতৃত্বে আগামী নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

1

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

2

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

3

হাতিয়ায় তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেত

4

টেকনাফ হ্নীলায় ৫০ হাজার ইয়াবা বোঝাই সিএনজি জব্দ

5

ব্লাড ক্যান্সার জয় করে বিসিএস ক্যাডার হলেন বাউলিয়ার প্রিয়াং

6

লোহাগড়ায় ১৩ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার

7

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

8

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

9

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

10

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

11

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

12

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

13

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

14

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

15

বর্ষাকালে

16

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

17

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বি

18

সেনবাগে নুর মোহাম্মদ সি.আই.পি কে সংবর্ধনা ও মাদ্রাসায় ওয়াটার

19

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

20