
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুক্তার আলী ২৩ জুন বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ছুটে চলেছেন এক জনপদ থেকে আরেক জনপদে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি আজ ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।
গণসংযোগকালে বাজারের সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষ অধ্যাপক মুক্তার আলীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তার সঙ্গে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সাগরদাঁড়ী ইউনিয়ন শাখার আমীর প্রভাষক রবিউল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ড জামায়াত সভাপতি সোহরাব হোসেন, সেক্রেটারি ওলিয়ার রহমান, ডা. হাফিজুর রহমান, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, মীর আব্দুল খাবির, এস এম মতিউর রহমান, মাওলানা মুজিবুর রহমান, শফিকুল ইসলাম সানা প্রমুখ।
গণসংযোগ শেষে এক পথসভায় অধ্যাপক মুক্তার আলী বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে থাকবে না বৈষম্য, অন্যায় ও অবিচার।” তিনি আরও আশ্বাস দেন—নির্বাচিত হলে তিনি এলাকার সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন এবং জনগণের প্রতিনিধি হিসেবে সর্বদা পাশে থাকবেন।
সাবলীল ভাষায় দেওয়া তার বক্তব্যে তিনি জনমানুষের হৃদয়ে জায়গা করে নেন এবং নিজের উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন।
গণসংযোগ শেষে নেতাকর্মীরা তার নেতৃত্বে আগামী নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।