সাকিব হাসান।।
জামালপুর সদর উপজেলার ২ নং শরিফপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অধিকাংশ রাস্তার অবস্থা বর্তমানে চরম বেহাল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানে ভাঙা পিচঢালা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এসব রাস্তায় প্রতিদিন শত শত মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং রোগীরা যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষাকালে রাস্তাগুলোতে পানি জমে যায়, কাদা ও জলাবদ্ধতার কারণে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে তারা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
মন্তব্য করুন