মেহরাব হাসান কাশফি
প্রকাশঃ 6-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ছোট ভাইয়ের লাশ আনতে গিয়ে সড়কে প্রাণ গেল আরও দুই ভাইয়ের

সৌদি আরব থেকে আসা ছোট ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই। এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে  ৫ জুলাই  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায়।

নিহতরা হলেন ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের মোহাম্মদ বাবুল এবং তার মামাতো ভাই ওসমান গনি কন্ডাক্টর। আহত হয়েছেন তাদের আরেক আত্মীয় বশির সওদাগর

জানা গেছে, সৌদি আরবে নির্মম নির্যাতনে নিহত প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। পথিমধ্যে চৌদ্দগ্রামে পৌঁছালে লাশবাহী মাইক্রোবাসটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবুল ও ওসমান গনি নিহত হন। গুরুতর আহত অবস্থায় বশির সওদাগরকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসী রুবেলের লাশ আনতে ঢাকা গিয়েছিলেন তার দুই আত্মীয়। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছাতে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন বলেন,দুর্ঘটনাকবলিত  অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একই দিনে পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

1

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

2

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ বিশ্বাসযোগ্য নয়: সিআইএ

3

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

4

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

5

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

6

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

7

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

8

নতুন কুঁড়িতে দেশসেরা টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী

9

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

10

বাহাদুরপুরে টলির ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

11

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

12

মাদারীপুর-১ এ নাদিরা মিঠু ও মাদারীপুর-২ এ জাহানদার আলী জাহান

13

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

14

ভেড়ামারায় অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

15

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

16

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

17

মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে

18

পার্বতীপুরে পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

19

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

20