জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

মহিউদ্দিন জুয়েল 

ছাতক পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফকিরটিলা গ্রামে গুণী ব্যক্তিত্ব হাজী ওয়াহাব আলী সাহেবের বাড়িতে শুক্রবার বাদ এশা সর্বস্তরের মানুষদের উপস্থিতিতে “হাজী ওয়াহাব আলী শাহ চ্যারিটেবল ফাউন্ডেশন”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ মো. কয়েস মিয়া মূল বিষয়টি উপস্থাপন করে সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
গ্রামের মুরব্বি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জামাল মিয়ার সঞ্চালনায়

 অনুষ্ঠিত  এ মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা সৌরভ সালেহিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ বক্তার মিয়া,সাবেক পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, সদ্য সাবেক কাউন্সিলর হাজী নাজিমুল হক, শাহ মইনুল হাসান,ফকিরটিলা শাহজালাল (রঃ)জামে মসজিদের ইমাম মাওলানা মাসুক মিয়া,জাবেদ কাওসার টুনু।
সভায় আরও উপস্থিত ছিলেন ফারুক মিয়া, হবিবুল হক, ইমতিয়াজ আলী,সোনাফর আলী,হোসেন আলী,বাহারুল হক,কবির মিয়া,নুরুল হক, ইমরান হাসান,সিদ্দিকুর রহমান, খলিল মিয়া,মনসুর আহমেদ,,লিমন মিয়া প্রমুখ।
গ্রামের সর্বস্তরের মুরব্বি,যুবসমাজ,ছাত্র  ও হিন্দু সম্প্রদায়সহ সভায় উপস্থিত সকলে এই মানবিক উদ্যোগের প্রতি সমর্থন ও প্রশংসা জানিয়ে মূল্যবান মতামত প্রদান করেছেন।
সভা শেষে ফাউন্ডেশনের সর্বাঙ্গীন উন্নতী ও বিএনপির চেয়ার পার্সন,সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করেন ফকিরটিলা কেন্দ্রীয় মসজিদের ইমাম শামিম আহমদ খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

1

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

2

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

3

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

4

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে চীনা শিক্ষার্থী দ্বিগুণ

5

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

6

হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল

7

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

8

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

9

হোসেনপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু গ্রেপ্তার

10

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

11

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

12

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

13

মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান

14

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

15

দোহারে ২৬৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জন

16

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি

17

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

18

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

19

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

20