জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে বড়গোল প্রিমিয়ার লীগ ২০২৫-২৫ সিজন-৩ এর উদ্বেোধন

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল 
 সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে বড়গোল প্রিমিয়ার লীগ ২০২৫-২৬ইং (সিজন-৩) এর আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বেলা ২টায় গনেশপুর বড়গোল মাঠে জমকালো এক অনুষ্টানের মাধ্যমে বড়গোল প্রিমিয়ার লীগ এর শুভ উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল।   

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি হাজী আরিছ উদ্দিন, ৭নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ১নং ওয়ার্ড মেম্বার ইসলাম উদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার ময়না মিয়া, ৪নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন, ৫নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া, ৬নং ওয়ার্ড মেম্বার ছালিক মিয়া, ৯নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী সদস্য হাজী বদরুল আলম, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, এম শাহরিয়ার তারেক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী লুলু মিয়া, বিশিষ্ট মুরব্বি এস জামান, রুহুল আমিন, এবাদুর রহমান, দাতা সদস্য হাজী জামিল আহমদ, মো: রাজন মিয়া প্রমুখ।

এবারের বড়গোল প্রিমিয়ার লীগ টুর্নামেন্টে ছাতক, সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের ৩২টি দল অংশ নিবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

 উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সানফ্লাওয়ার কোচবাড়ী বনাম চৌকিদিঘী সিলেট। খেলার প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল (দাতা হাজী মো.জামিল আহমদ ও রাজন মিয়া ) ২য় পুরস্কার একটি বড় ফ্রিজ (দাতা কামরান হোসেন)। এছাড়াও প্রতিটি ম্যাচে রয়েছে ম্যান অব দ্যা ম্যাচ, গেইস চেঞ্জার অব দ্যা ম্যাচ, মোষ্ট সিক্স অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট পুরস্কার রয়েছে।

 উদ্বোধনী খেলা দেখতে জড়ো হয়ে ছিলেন এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

2

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

3

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

4

রংপুর-১ আসনে প্রার্থী হতে পারছেন না জাপার ব্যারিস্টার মঞ্জুর

5

সাপাহারে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা অনুষ্ঠিত

6

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

7

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

8

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

9

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

10

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

11

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সরদার সাখাওয়াত হ

12

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

13

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

14

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

15

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

16

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

17

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

18

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

19

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

20