জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল


 শাকিল
নকলা উপজেলার কলাপাড়ায় চেরুর বাজারে আজ সকালেই ছিল এক ভিন্ন দৃশ্য। বাজারজুড়ে মানুষের ব্যস্ততা, ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর নতুন দিনের আশায় মুখর এক পরিবেশ। সেই প্রাণচাঞ্চল্যের মাঝেই সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করতে হাজির হন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনের আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

সকালের পুরো সময়জুড়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, শোনেন তাদের জীবন-সংগ্রাম ও সামাজিক সমস্যার কথা। তিনি বলেন,

“রাজনীতি মানে মানুষের পাশে থাকা, তাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া। আমি বিশ্বাস করি—জনগণের দোয়া আর ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি।”
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত জনতাকে জানান, এই কর্মসূচি বাস্তবায়িত হলে একটি জনগণের সরকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নকলা-নালিতাবাড়ী (শেরপুর-২) আসনের মনোনয়ন পেয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বাজারের ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় জনসাধারণ তার উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন,
“ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী আমাদের এলাকার গর্ব। আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ তিনি আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন এবং জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করবেন।”
দিনের শেষে চেরুর বাজারজুড়ে শোনা যায় একটাই কথা —
“জনগণের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীই পারবেন পরিবর্তনের নেতৃত্ব দিতে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

1

কর্মক্ষেত্রে নারী নিরাপত্তাহীনতা

2

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

3

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

4

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

5

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

6

কাপাসিয়ায় জঙ্গলে ঝুলন্ত হিরনের মরদহ ঘিরে রহস্য "আত্মহত্যা

7

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

8

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

9

চকরিয়ায় নতুন হাওয়া

10

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

11

দিনাজপুরে ২ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বীজআলু হিমাগার

12

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

13

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

14

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

15

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

16

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

17

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

18

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

19

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

20