জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

 

আনেয়ারুল ইসলাম জুয়েল 

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার চিলমারীতে সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিনের উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দলকে ভালবেসে ধানের শীষ প্রতীকের পক্ষে এলাকায় এলাকায় জনগনকে উদ্বুদ্ধ করতে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এই শোভাযাত্রাটি করা হয় বলে একাধিক কর্মী ও সমর্থকরা জানিয়েছেন।  মোটর সাইকেল শোভা যাত্রাটি চিলমারী সরকারী ডিগ্রি কলেজ মোড় থেকে যাত্রা শুরু করে উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক গুলোতে তাদের প্রচারনা করে বালাবাড়ি,গাবেরতল, ব্যাপারীর বাজার, ফকিরেরহাট, বকুলতলা, কাচকোল বাজার,  রমনা, জোড়গাছ, শরীফেরহাট হয়ে আবার চিলমারী ডিগ্রী কলেজ মোড়ে এসে শেষ হয়। প্রতিটি এলাকায় থেমে পথ সভা করা হয় ও সেখানে আব্দুল মতিন সরকার শিরিন সহ ছাত্রদল, যুবদল, কৃষকদলের অনেক নেতা- কর্মীগন অংশগ্রহন করেন। উপস্থিত জনসাধারন ও ভোটারগনকে এসময় তারা ধানের শীষ প্রতীকে ভোটদানের জন্য আহব্বান জানান। যাদের প্রত্যক্ষ সহযোগিতায় এ মোটর শোভা যাত্রা সফল হয়েছে তারা হলেন, চিলমারী শাখা ছাত্রদলের আহব্বায়ক ইয়াকুত সাদ্দাত সাক্ষর, সাফিন, রিয়াদ, রানা, সাত্তার, যুবদলের তাইবুর রহমান, আবু ওনায়দুল হক খাজা প্রমূখ।  জানা গেছে, চিলমারী, রৌমারী ও রাজীবপুর উপজেলার সমন্বয়ে গঠিত  কুড়িগ্রাম- ৪ এ বিএনপি মনোনীত প্রার্থী হলেন রৌমারী উপজেলার আজিজুর রহমান। রৌমারী ও রাজীবপুর উপজেলা দু'টি পাশা- পাশি  এলাকা হলেও চিলমারী উপজেলা পশ্চিমে ব্রহ্মপুত্র নদ দ্বারা একেবারেই বিচ্ছিন্ন জনপদ।   স্বভাবতঃ কারনেই প্রার্থীর পক্ষে সব সময় চিলমারীতে আসা হয়না। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মের সংস্থান,  নারীদের উন্নয়নে কাজ করা সহ বিভিন্ন যুগোপযোগি উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন। সেই সাথে চিলমারী থেকে রৌমারী ও রাজীবপুরের মানুষের ব্রহ্মপুত্র নদ পাড়ি দেওয়ার জন্য যাতে নৌকার পরিবর্তে সেতু নির্মাণ করা হয় এ ব্যাপারেও জোড়ালো দাবী করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

1

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

2

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

3

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

4

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

5

অষ্টগ্রামে শীতার্তদের মাঝে দারিদ্র্য বিমোচন সংস্থার কম্বল বি

6

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

7

বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্টে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫

8

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

9

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

10

আলমডাঙ্গার যুবকের মরদেহ মিরপুরে শ্বশুরবাড়ির উঠান থেকে উদ্ধার

11

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

12

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

13

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

14

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

15

মঙ্গলবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

16

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

17

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

18

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

19

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

20