মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, দাদা আটক

যশোরের মণিরামপুরে আম দেওয়ার কথা বলে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল আমিন (৩০) নামে একজনকে আটক করে গণপিটুনি শেষে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার বাঙ্গালীপুর গ্রামের স্কুল মোড় থেকে গাছের সাথে বেঁধে রাখা অবস্থায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে রোববার দুপুরে থানায় হয়েছে। গণপিটুনিতে আহত আল আমিনকে পুলিশি প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্যামকুড় ইউনিয়নে ওই শিশুকে আম দেওয়ার কথা বলে শনিবার সকাল দশটার দিকে নিজের ঘরে নিয়ে যায় তার পিতার চাচা আল আমিন। অভিযোগ রয়েছে এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ঘরের মধ্যে নিয়ে পুতনিকে ধর্ষণ চেষ্টা চালায়।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে আল আমিন পালিয়ে যান। রাত আটটার দিকে এলাকাবাসী আল আমিনকে গ্রাম থেকে আটকের পর পিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে থানায় খবর দেন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাস্মদ গাজী জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে মামলা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

1

যুদ্ধের দিকে যাচ্ছে কি যুক্তরাষ্ট্র-ইরান

2

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

3

নওগাঁ-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার দ্বিমুখী লড়াই: ফ্যাক্

4

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

5

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমি

6

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

7

সিলেটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

10

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

11

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

12

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

13

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে নোবিপ্রবি ছাত্রদলের আল

14

মৌতলা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

15

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

16

বেনাপোল স্থলবন্দরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দ

17

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

18

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

19

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

20