জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে, আদালতে মামলা

 
আব্দুল আউয়াল
ঠাকুরগাঁওয়ে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ধীরেন চন্দ্র দেবনাথ নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হাবিবুর রহমান ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযুক্ত ধীরেন চন্দ্র দেবনাথ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি দক্ষিণ বঠিনা গ্রামের মৃত দীনবন্ধু দেবনাথের ছোট ছেলে। তিনি বর্তমানে দিনাজপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ধীরেন চন্দ্র দেবনাথ সদর উপজেলার দক্ষিণ সালন্দর এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. হাবিবুর রহমানের কাছ থেকে ১২ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে একাধিকবার টাকা ফেরত চাইলে অভিযুক্ত নানা টালবাহানা করতে থাকেন।

একপর্যায়ে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়ে গত ৯ নভেম্বর Dutch-Bangla Bank PLC-এর একটি সঞ্চয়ী হিসাব থেকে ১২ লাখ টাকার একটি চেক নিজ হাতে স্বাক্ষর করে বাদীকে দেন। তবে চেকটি ২৩ নভেম্বর ঠাকুরগাঁও শাখায় জমা দিলে অপর্যাপ্ত তহবিল দেখিয়ে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে। এরপর আবারও অভিযুক্তের কাছে টাকা দাবি করা হলে তিনি সন্তোষজনক কোনো জবাব না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। এতে বাধ্য হয়ে বাদী বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ডাকযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশটি অভিযুক্ত গ্রহণ করলেও নির্ধারিত ৩০ দিনের মধ্যে তিনি কোনো টাকা পরিশোধ করেননি কিংবা পরিশোধের উদ্যোগ নেননি। এ অবস্থায় বাদী অভিযোগ করেন, প্রতারণার উদ্দেশ্যে অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে তার ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ না রেখে চেক প্রদান করেছেন, যা The Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। পরবর্তীতে ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী আদালতে মামলাটি দায়ের করেন। 

ভুক্তভোগী মো. হাবিবুর রহমান বলেন, আমি একজন সাধারণ যুবক। জীবনে কিছু করার স্বপ্ন নিয়ে চাকরির আশায় অভিযুক্ত ধীরেন চন্দ্র দেবনাথের কথায় বিশ্বাস করি। তিনি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে আমাকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। তার কথায় আস্থা রেখে আমি ১২ লাখ টাকা তাকে প্রদান করি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আমাকে কোনো চাকরি দিতে পারেননি।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে আমাকে আশ্বস্ত করে ১২ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু সেই চেক ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিল দেখিয়ে তা ডিজঅনার হয়। এরপর আবারও তার কাছে গেলে তিনি টাকা না দিয়ে উল্টো আমাকে ঘোরাতে থাকেন। আমি আইনগতভাবে লিগ্যাল নোটিশ পাঠালেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো টাকা ফেরত দেননি। এতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং আর্থিকভাবে চরম ক্ষতির শিকার হয়েছি। নিরুপায় হয়ে ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। আমি চাই, আমার সঙ্গে প্রতারণার সঠিক বিচার হোক এবং ভবিষ্যতে যেন আর কেউ এভাবে প্রতারিত না হয়।

এ বিষয়ে অভিযুক্ত ধীরেন চন্দ্র দেবনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযুক্ত ধীরেন চন্দ্র দেবনাথের ভাই রতন চন্দ বলেন, আমরা বিষয়টি সম্পর্কে শুনেছি, তবে এটি সম্পূর্ণ ব্যক্তিগত লেনদেনের বিষয়। আমার ভাই কোনোভাবেই পুলিশের চাকরি দেওয়ার নামে কারও কাছ থেকে টাকা নেওয়ার সঙ্গে জড়িত নন। অভিযোগকারী যেসব কথা বলছেন, সেগুলো অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমাদের ধারণা। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন, অভিযোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব। যদি প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের সুনাম ও শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অপরাধের সঙ্গে জড়িত থাকলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

2

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

3

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

4

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

5

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

6

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

7

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

8

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

9

চাঁপাইনবাবগঞ্জে ঢালাইয়ের মেশিনবাহী ট্রলি উল্টে এক নির্মাণ শ

10

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

11

বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আ

12

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

13

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি স্বরণে ফাইনাল ফুটবল টুর্ন

14

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের অভিযান

15

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

16

নিয়ামতপুরে জননেতা মোঃ মোস্তাফিজুর রহমানের একবেলার খাদ্য বিত

17

হাজীগঞ্জে চাঁদপুর টাইমসের ১২তম জন্মদিন উদযাপন

18

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

19

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

20