মো. রফিকুজ্জামান রকি।।
চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপোটম্বর) বিকেল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল শুরু হয়েছে ।
বাসচালক ও শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে সোমবার থেকে কর্মবিরতি শুরু করেন তারা। যার ফলে ঢাকা ও চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এই ধর্মঘট কর্মসূচি পালন করছিলেন বাসচালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা।
তাদের দাবি- গত ১৫ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটের বেতন বাড়ানো হয়নি। সে জন্য তারা একজন বাসচালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং সহকারীকে ৫৩০ টাকা দেন বাস মালিকরা। এ টাকায় তাদের জীবনযাপন খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। ২১ সেপ্টেম্বর বাস স্টাফদের সঙ্গে মালিকপক্ষের বসার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সেই তারিখ পরিবর্তন করে মালিক পক্ষ। এতে হতাশ হয়েই বাস স্টাফরা ধর্মঘট ডেকেছিলেন।
মন্তব্য করুন