জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

মোহাঃ হারুন অর রশিদ 

মানবাধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, রাজশাহী বিভাগের উদ্যোগে শনিবার ২০ ডিসেম্বর দিনব্যাপী শিবগঞ্জ উপজেলার  বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ চত্বরে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি অ্যাডভোকেট মোহাঃমোয়াজ্জেম হোসেন মেহেদীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি  ড. মোহাঃ এমরান হোসেন, অ্যাডভোকেট মোঃ ইসহাক, প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ হায়দার রফিক সরকার, মোহাম্মদ মোজাম্মেল হক সহ সংগঠনের রাজশাহী বিভাগের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরে মানবাধিকার চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানবাধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ সম্মেলনের মাধ্যমে মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

1

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

2

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

3

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

4

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

5

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

6

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

7

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

8

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

9

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

10

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

11

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

12

বগুড়ার ধুনটে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

13

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

14

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

15

দুর্গাহাটা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ

16

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

17

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

18

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

19

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ

20