জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বিএসএফের নিকট হস্তান্তর

 মোঃ গোলাম জাকারিয়া

ভারতীয় নারী সোনালী খাতুনকে অমানবিক ভাবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশে পুশইন করায়  অবশেষে তাদের কাছেই হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ও তার ৮ বছরের ছেলে মো. সাব্বির শেখকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

এর আগে, গত ২৫ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৬ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে তারা চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করলে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে। গত ২২ আগস্ট আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন ও তার দুই নাবালক সন্তান।

মানবিক পরিস্থিতি বিবেচনায় আদালত ২ ডিসেম্বর তাদের স্থানীয় জিম্মায় দেন এবং কূটনৈতিক উদ্যোগে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর কূটনৈতিক পর্যায়ে ভারতের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করে।

হস্তান্তর শেষে লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফের এই অমানবিক পুশইন আন্তর্জাতিক মানবাধিকার ও দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের আচরণ সীমান্তে মানবিক সংকট বাড়িয়ে দিচ্ছে এবং দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, অন্যদিকে বাংলাদেশ সরকার ও বিজিবি মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দিয়ে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

বিজিবি আশা প্রকাশ করেছে ভবিষ্যতে বিএসএফ এ ধরনের অমানবিক ও আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং সীমান্তে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক ব্যবস্থাপনা বজায় রাখবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

1

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

2

বাউলদের উপর হামলা: ‘ন্যাক্কারজন ও উগ্র ধর্মান্ধদের কাণ্ড, মি

3

ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক

4

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

5

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

6

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

7

জাতীয় ঐক্য রক্ষার্থে বেগম জিয়ার আরোগ্য লাভে দোয়া মাহফিল

8

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

9

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের অভিভাবক ও সুধী সমাবেশ

10

কাজিপুর প্রেস ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

11

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

12

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

13

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর বাচ্চা প্রসব ঘটনার ৪ মাসেও

14

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

15

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

16

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

17

বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রে

18

বেনাপোলে চেকপোস্টে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলারসহ পাসপোর্টয

19

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

20